বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে বিজয় মঞ্চের উদ্যোগে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’

ফেনীতে বিজয় মঞ্চের উদ্যোগে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’। তরুণদের সংগঠন ‘বিজয় মঞ্চ’-এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিজয়ের দৌড় এর শুভ উদ্বোধন করেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের গর্বিত পিতা নেছার আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

​আজ সকাল পৌনে ছয়টায় শহরের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে বিজয়ের দৌড়টি শুরু হয়। নিবন্ধিত দৌড়বিদরা এখান থেকে রুট অনুযায়ী ট্রাংঙ্ক রোড ও ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ হয়ে ইউ-টার্ন নিয়ে পুনরায় মহিপাল ফ্লাইওভারের নিচে এসে দৌড় শেষ করেন।

​আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে '৩৬ জুলাই' আইডি কার্ড সংগৃহীত অংশগ্রহণকারীরা সহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। সকালের আলো ফোটার আগেই রানিং গেটআপে ট্র্যাকে নেমে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​দৌড় শুরুর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

​বিজয় মঞ্চের প্রতিনিধি স্বেচ্ছাসেবক ওসমান গনি রাসেল জানান, জুলাই-আগস্টের আন্দোলনের চেতনা ও তরুণদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রতীকী ‘৩৬ জুলাই’ নামে এই আয়োজন করা হয়েছে। সুস্থ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তরুণ সমাজ দেখেছিল, তা ধরে রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

দৌড় শেষ হওয়ার পর ট্র্যাকে পারফর্ম করা দৌড়বিদদের মধ্যে স্মারক মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানায়, যুবসমাজকে সুস্থ জীবনধারা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতি বছরই এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও

গাইবান্ধায় দাফনের ৮০ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

সারা দেশ

গাইবান্ধায় দাফনের ৮০ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের প্রায় ৮০ দিন পর কবর থেকে তৈয়ব আলী সরকার( ৮০) নামের এক বৃদ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা...

২০২৬-০৮-০৫ ১৭:২২

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

সারা দেশ

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলা...

২০২৬-০৮-০৫ ১৬:২৩

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ, জামায়াত নেতা কারাগারে

সারা দেশ

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ, জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভাড়াটে লোক দিয়ে সাবেক...

২০২৬-০৮-০৫ ১৬:২৩

নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

সারা দেশ

নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করেছে জেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপ...

২০২৬-০৮-০৫ ১৬:১৮

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালিত

সারা দেশ

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালিত

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালনা করেছে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক।রাষ্ট্র...

২০২৬-০৮-০৫ ১৬:১৫