সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ : বৃষ্টির মধ্যেও সেবা অব্যাহত থাকবে

ফেনীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ : বৃষ্টির মধ্যেও সেবা অব্যাহত থাকবে

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাতে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো ভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ফেনী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মঙ্গলবার (২১ জুলাই) রেইন কোট বিতরণ করা হয়েছে।

বর্ষা মৌসুমে শহরের বর্জ্য অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় মধ্যেও পরিচ্ছন্নতা কর্মীরা নিরাপদে কাজ করার জন্য এই রেইন কোট গুলো বিতরণ করা হয়। পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখেতে বৃষ্টির সময় যাতে পরিচ্ছন্নতা কর্মীরা ভিজে অসুস্থ না হন এবং তাদের দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে চলে, তা নিশ্চিত করার লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কনজারভেন্সী ইন্সপেক্টর ছরওয়ার জাহান বলেন, রেইন কোট পাওয়ায় কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনে তারা আরও বেশি মনোযোগী হবেন বলে আশা করা হচ্ছে।

ফেনী পৌরসভার প্রশাসক মোঃ দিদারুল আলম জানান, পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের সেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কর্মীরা সব সময় সামনের সারিতে কাজ করেন। তাই তাদেরকে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ লাঘবে এবং পরিচ্ছন্নতা কাজে মনোযোগী হতে এই রেইন কোট বিতরণ করা হয়েছে।
রেইন কোট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ কৃঞ্চ পদ সাহা, কনজারভেন্সী ইন্সপেক্টর ছরওয়ার জাহানসহ পৌরসভার কর্মকর্তা বৃন্দ।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২