সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নেপালের ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সংশ্লিষ্টতা রয়েছে। নেপালে পর্বত আছে, আমাদের পর্বত নেই। যত বেশি বরফ গলবে, ততই পানির উচ্চতা বাড়বে। এতে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক বেশি লবণাক্ত পানি ঢুকে পড়বে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।

এর আগে, মন্ত্রী ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তার কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মাহবুবউল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল।

আরও

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবা...

২০২৬-০৯-১৪ ১৮:১৬

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫