সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে ও সকালে উপজেলার গয়েশপুর, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ ও দুইজনকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদরের টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. শামীমের আমবাগানে অভিযান চালিয়ে ১৬ হাজার ২৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের পৈল্লাটিপাড়ার বাঁশবাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মো. ইসলাম মোল্যা (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি খুলনার তেরখাদা থানার নয়া বরসাত গ্রামের বোরহান মোল্যার ছেলে।

অন্যদিকে, সোমবার সকাল পৌনে ৭টার দিকে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের জাহাঙ্গীরের কলাবাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চিম্নয় মন্ডল (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ সদর থানার চামটা গ্রামের নগেন মন্ডলের ছেলে।

আটক দুই বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর...

২০২৬-০৯-১৪ ১৬:৫০

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় ন...

২০২৬-০৯-১৪ ১৬:৪৯

আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

সারা দেশ

তিন বাংলাদেশি যুবককে বিএসএফ’র গুলি আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের...

২০২৬-০৯-১৪ ০৮:৩৭

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক...

২০২৬-০৯-১৩ ২৩:২০

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

সারা দেশ

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার অন্তত ১৫টি চর ও নদীতীরবর্তী...

২০২৬-০৯-১৩ ২২:১০