সোমবার সকালে নেত্রকোণা সদর উপজেলার নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুঁইয়ার ছেলে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে নেত্রকোণা সদরে আসার পথে মদনপুর বাজারের দক্ষিণ পার্শ্বে মোবাইল টাওয়ার মোড়ে বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। পরে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।