সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃরিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা সহকারী কমিশনার ভূমি সাদ আহমেদ, পাংশা মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় ঘোষ , উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, উপজেলা জামাতের আমি সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ও পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। 

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও এলাকায় ইতিপূর্বে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় আনার দাবী তোলা হয়। এছাড়াও পৌর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়। অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ,যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে অতিরিক্ত একটা করে জনসচেতনামূলক ক্লাস বাধ্যতামূলক করা সিদ্ধান্ত গৃহীত হয়। পাংখা পৌর শহরে গুল ফ্যাক্টরি অবস্থিত পরিবেশ অধিদপ্তরে আবারো চিঠি দিয়ে তাদেরকে অবহিত করা হবে। 

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

আরও

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর...

২০২৬-০৯-১৪ ১৬:৫০

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় ন...

২০২৬-০৯-১৪ ১৬:৪৯

আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

সারা দেশ

তিন বাংলাদেশি যুবককে বিএসএফ’র গুলি আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের...

২০২৬-০৯-১৪ ০৮:৩৭

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক...

২০২৬-০৯-১৩ ২৩:২০

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

সারা দেশ

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার অন্তত ১৫টি চর ও নদীতীরবর্তী...

২০২৬-০৯-১৩ ২২:১০