সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানের পেছনে রাখা ও ভেতরে থাকা বেশ কিছু ফার্নিচার পুড়ে গেছে।

আশরাফুল ইসলাম সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দোকানের মালিক আশরাফুল ইসলামের দাবি, দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আশরাফুল ইসলাম জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে বাজারের নাইট গার্ড তাকে ডেকে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দোকানে আগুন দেখতে পান। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দীপু বিশ্বাস জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তখনও দোকানে আগুন জ্বলছিল। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানের পেছনে থাকা ফার্নিচার এবং ভেতরে থাকা কিছু ফার্নিচার পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লাখ টাকার বেশি হতে পারত বলে জানান তিনি। তবে দোকানের মালিকের দাবি, আগুনে তার ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর...

২০২৬-০৯-১৪ ১৬:৫০

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় ন...

২০২৬-০৯-১৪ ১৬:৪৯

আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

সারা দেশ

তিন বাংলাদেশি যুবককে বিএসএফ’র গুলি আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের...

২০২৬-০৯-১৪ ০৮:৩৭

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক...

২০২৬-০৯-১৩ ২৩:২০

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

সারা দেশ

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার অন্তত ১৫টি চর ও নদীতীরবর্তী...

২০২৬-০৯-১৩ ২২:১০