মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধায় আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালা সংলগ্ন 'অপরাজেয় তারুণ্য' সেমিনার কক্ষে দিনব্যাপী বিশেষ নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪সেপ্টম্বর) সকালের দিকে আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য গাইবান্ধা-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ওয়ার্কশপে তরুণ ও কিশোর-কিশোরীদের এআই প্রযুক্তিতে দক্ষ করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়গুলোকে এআই ব্যবহার করে 'কমিক্স বুক'-এ রূপান্তরের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
 

এতে সভাপতিত্ব করেন ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন। কর্মশালায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অপরাজেয় তারুণ্য ঢাকার প্রজেক্ট অফিসার সায়মা আক্তার এবং গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটর মোঃ সাজেদুল।

প্রেজেন্টেশনে তারা দেখান কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সচেতনতা ও এসআরএইচআর-এর সংবেদনশীল বিষয়গুলোকে সহজ ও আকর্ষণীয় কমিক্স বইয়ে রূপান্তর করা যায় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এআই-কে কার্যকরভাবে প্রচারণার কাজে লাগানো সম্ভব।
 

আসফিয়া খাতুন তার বক্তব্যে বলেন, "যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কেবল সনাতনী ধারায় সীমাবদ্ধ থাকলেই চলবে না। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উপযুক্ত ব্যবহার করে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।" এআই প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আধুনিক ও যুগোপযোগী উপায়ে এসআরএইচআর প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।কর্মশালায় স্থানীয় বিভিন্ন কিশোর-কিশোরী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সারা দেশ

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৫ ২০:১০

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা...

২০২৬-০৯-১৫ ১৭:৩৪

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অ...

২০২৬-০৯-১৫ ১৭:৩৩