সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে র‌্যাবের পৃথক অভিযান: বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার ২

ফেনীতে র‌্যাবের পৃথক অভিযান: বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার ২

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসব ঘটনায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জুলাই পরিচালিত এসব অভিযানে ৩৪ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফেনীর ছাগলনাইয়ার দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। ভ্যানের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ১৪ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪৮ বোতল এস্কাফ সিরাপসহ মো. সোহাগ (৩৬) নামের চালককে গ্রেপ্তার করা হয়।

​একই দিন ফেনী সদরের খাইয়ারা এলাকায় বাস তল্লাশি করে ট্রলি ও ট্রাভেল ব্যাগে লুকানো ২০ কেজি গাঁজাসহ মোছা. লায়লা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

​র‌্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২