সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদকাসক্ত সন্তান কর্তৃক মা খুন, ফেনীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাদকাসক্ত সন্তান কর্তৃক মা খুন, ফেনীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

'মাদক নয়, জীবন চাই' ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজাপুর স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তোফায়েল আহাম্মদ তপুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজাপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর কো-ফাউন্ডার মুজাহিদুল ইসলাম সেলিম।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবনেতা মো. ফারুক, জাকির হোসেন, সাইফুদ্দিন পলাশ ও সমাজসেবক রুহুল আমিন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে দিলপুর গ্রামে মা দিবসে মাদকাসক্ত সন্তান তার মাকে খুন করেছে, এ সময় তাকে বাঁচাতে গিয়ে বাবা ও বোন মারাত্মক আহত হয়। মাদকাসক্ত সন্তানের এই কর্মকান্ডে সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। এছাড়া রাজাপুর কলেজসহ আশপাশ, রাজাপুর এলাকা মাদকাসক্ত মাদক কারবারীদের আনাগোনা অনেক বেড়ে গেছে। মাদকের সাথে জড়িতরা নানাভাবে ছাত্র-ছাত্রীদের চলাফেরার পথে ইভটিজিং সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া প্রশাসন মাদকাসক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সমাবেশে ঘোষণা করা হয়- আগামীকাল বুধবার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে রাজাপুর বাজারে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭