সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে বিল্ডিং কোর্ড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ, তদন্ত করছে ফেনী পৌরসভা

ফেনীতে বিল্ডিং কোর্ড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ, তদন্ত করছে ফেনী পৌরসভা

ফেনী শহরের ব্যস্ততম এলাকা ডাক্তার পাড়ায় বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। মো: ইয়াসিন আরিফ নামের এক বাসিন্দা এলাকাবাসীর পক্ষে ফেনী পৌরসভার কর্তৃপক্ষের নিকট এ অভিযোগ করেন।

পৌরসভার ১০ নং ওয়ার্ডের ডাক্তার পাড়া ২৫০ নং হোল্ডিং মালিক মো: ইব্রাহিম গং ৩ বছর পূর্বে ফেনী পৌরসভা থেকে ৭ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন করেন। ইতোমধ্যে পৌরসভার নিয়ম অনুসরণ করে বহুতল ভবন নির্মাণ কাজও শেষ হয়েছে। কিন্তুু সোমবার থেকে ওই ভবনের সীমানা প্রাচীরের কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।  

অভিযোগকারী ইয়াছিন আরিফ বলেন, ইব্রাহীম গংরা নকশা অমান্য করে পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীরের কাজ শুরু করেছে। আমরা তাদেরকে বাধা দিলেও তারা কোনপ্রকার কর্ণপাত করছেনা। এক পর্যায়ে আমি ফেনী পৌরসভায় এ বিষয়ে অভিযোগ জমা দিয়েছি। 
   
অভিযোগ পেয়ে ফেনী পৌরসভার নংশাকারক কামরুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেন।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন জানান, ৪ তলা ভবনের জন্য ৭ ফুট ও বহুতল ভবনের জন্য কমপক্ষে ১০ থেকে ১২ ফুট রাস্তা রেখে ভবন নির্মাণ করতে বলা হয়। যেন কোন কারনে দূর্ঘটনা বা অগ্নি সংযোগ হলে ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে পারে। কিন্তুু ডাক্তার পাড়ার ওই ভবন মালিকরা এ আইন অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ করছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে নকশা কারককে ঘটনাস্থল পরিদর্শনে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভবন মালিক ও ডেভেলপারদের পৌরসভায় আসতে বলেছি।

এদিকে ভূমি মালিকদের অংশিদার নাজমুল করিম সোহেল বলেন, আমরা আমাদের বাপ-দাদার সীমানায় বাউন্ডারী ওয়ালের কাজ করতেছি। আমরা পৌরসভা অথবা কারো ব্যাক্তিগত জায়গাতে কাজ করতেছিনা। তারপরও ফেনী পৌরসভায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। যে অভিযোগ করেছে তার অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭