সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পরিচালক পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন। রোববার (১৪ জুন)জমাকৃত সকল মনোয়নপত্র বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে তফসিল অনুযায়ী শনিবার ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মেসার্স হারুন ফ্লাওয়ার মিলস্ লিমিটেডের মালিক হারুন উর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমানত ট্রেডার্সের আমান উদ্দিন কায়সার সাব্বিরের কোন প্রতিদ্বন্ধি নেই। দুইজন জুনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমিন আফরোজ ট্রেডিংয়ের রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মেসার্স ফ্রুটস কমপ্লেক্স লিমিটেডের মো. মাঈন উদ্দিন, ওয়ার্ল্ড ক্লাস পলিমার ইন্ডাস্ট্রিজের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, খিদমাহ হোমল্যান্ডের ফয়জুল্লাহ নোমানী প্রার্থী হয়েছেন।

এছাড়া ১০জন সাধারণ সদস্য পদের মধ্যে হাজী নজির আহম্মদ এলপি গ্যাসের মোহাম্মদ নুর উদ্দিন, সোলায়মান এন্ড ব্রাদার্স ট্রেডিং কর্পোরেশনের মোহাম্মদ সোলায়মান, সাবরিনা'স ক্রাপটের সাবরিনা চৌধুরী, ফারুক এজেন্সির মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, শুকুর ব্রিকসের আবদুল কাইয়ুম, চৌধুরী ট্রেডার্সের মো. শারাফাত হোসেন চৌধুরী, ট্রাভেল ইনফিনিটির মো. ইসমাঈল, আনন্দ মেডিসিন সেন্টার এন্ড ডেন্টাল কেয়ারের মোহাম্মদ ইদ্রিস আলী, সাওদা এন্টারপ্রাইজের মো. রায়হান উল্যাহ, আনসারী ট্যুরস এন্ড হজ কাফেলার আবদুল্লাহ আল মামুন, মজুমদার ফিলিং ষ্টেশনের মো. নুরুল আফছার মজুমদার, ফরহাদ নগর গার্মেন্টসের মোহাম্মদ সাইফুল ইসলাম।

১৩ জন সহযোগী সদস্য পদে রোমেক্স সক্স এর তৌহিদুল ইসলাম, সাইফুল ট্রেডিং কর্পোরেশন সাইফুল ইসলাম, ওয়াতান বাংলাদেশের হাবিবুর রহমান, সামছু উদ্দিন এন্ড সন্সের রমিজ উদ্দিন আহাম্মেদ, ফয়সাল এন্টারপ্রাইজের মোস্তফা কামাল, আজীজ ট্রেডিংয়ের মোহাম্মদ আজিজুর রহমান, সানজিদ এন্টারপ্রাইজের মোহাম্মদ আবু তালেব মজুমদার, হীরা জুয়েলার্সের মোহাম্মদ মাহবুবুল হক, বিজলী এন্টারপ্রাইজের বিবি কুলসুম, ডারকো ফ্যাশন মোহাম্মদ তামিম, নিউ রকেট ট্রেডার্সের মোহাম্মদ শোয়াইব, দিলদার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির আরিফুল ইসলাম মাহমুদ, ফেনী ফিশিংয়ের মো. শাহ আলম, স্বদেশ ডেইরি ফার্মের নুর নবী জীবন, কামরুল এন্টারপ্রাইজের কামরুল ইসলাম চৌধুরী, রিসান এন্টারপ্রাইজের মো. দেলোয়ার হোসেন এবং গ্রুপ পরিচালক পদে ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মো. শহীদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

এরআগে, ৪ মে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো. নুরুল আমিন খানকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ী শনিবার (১৩ জুন) বিকাল ৩ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দুইটা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১৮ জুন বিকেল চারটায় প্রকাশিত হবে। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন বোর্ডের চেয়াম্যান জিপি মো. নুরুল আমিন খান জানান।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২