মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে ‘ঠিকানাহীন’ বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে ‘ঠিকানাহীন’ বিএনপি

দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় বাসা-বাড়িতে পরিচালিত হতো দলীয় কার্যক্রম। জাতীয় ও দলীয় দিবসও পালন হয়েছে নিরবে-নিবৃত্তে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলায় স্থায়ী ঠিকানা পায়নি দলটির নেতাকর্মীরা। এনিয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। অবশ্য জেলা নেতারা বলছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও মূল ক্ষমতায় রয়েছেন মন্ত্রী-এমপিরা। ফলে যাদের শ্রমঘামে তারা মন্ত্রী হয়েছেন তাদের জন্য ঠিকানা (অফিস) তৈরির দায়িত্বও তাঁদের।

বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৩ সালের দিকে জেলা বিএনপির তৎকালীন সভাপতি প্রয়াত আবুল হাশেম ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন ফেরদৌস শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে দলীয় কার্যালয় তৈরি করেন। পরবর্তী সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন ও অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সাধারণ সম্পাদক নেতৃত্ব পাওয়ার পর কার্যালয়টি বহাল থাকে। এখান থেকেই পরিচালিত হতো দলীয় কার্যক্রম। নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর থাকতো শহরের জনগুরুত্বপূর্ণ সড়কটি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতা হারানোর পর জায়গার মালিকানা জটিলতায় ওয়ান ইলেভেন সরকারের আমলে কার্যালয়টি ভেঙ্গে ফেলা হয়। ২০১০ সালে মেজর (অব.) সাঈদ এস্কান্দার সভাপতি ও জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর বদলে যায় দলীয় কার্যালয়।

২০১৯ সাল পর্যন্ত ‘দলীয় ঠিকানা’ হয়ে উঠে জিয়াউদ্দিন মিষ্টারের ইসলামপুর রোডের ব্যক্তিগত কার্যালয়।

২০১৯ সালে শেখ ফরিদ বাহারকে আহবায়ক ও আলাল উদ্দিন আলালকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠনের পর আবারো দলীয় কার্যালয়ের ঠিকানা বদল হয়।

কয়েকবছর তাকিয়া রোডের নাদিয়া হোটেল আর সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের বাসা হয়ে উঠে নেতাকর্মীদের ঠিকানা। একপর্যায়ে ইসলামপুর রোডের দ্বিতল ভবনের একটি কক্ষকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ওই কার্যালয়টি আর ব্যবহার হয়না। ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার, হোটেল মিডটাউন সহ ব্যক্তিগত কার্যালয় কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সময় দেন শীর্ষ নেতারা।

দলীয় সূত্র আরো জানায়, এই চিত্র শুধু বিএনপির নয়, সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের। শহরের খাজুরিয়া এলাকার রিলেশন কনভেনশন হলের ভবনের একটি কক্ষে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারের ব্যক্তিগত কার্যালয়ে পরিচালিত হয় যুবদলের কার্যক্রম। রেলস্টেশন সংলগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমিন আফরোজ ট্রেডিং এ নেতাকর্মীদের নিয়ে সময় কাটান জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল। শহরের ডাক্তারপাড়া এলাকার হোটেল মিডটাউনে বসেন ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন।

জেলা যুবদল আহবায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, “একসময় ট্রাংক রোডের ভোজন বিলাসের পেছনে একটা পার্টির অফিস ছিল। পরবর্তীতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বেলাল মিল্লাত শহীদুল্লা কায়সার সড়কের জায়গাটি দিয়েছিলেন। সেখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। পার্টি অফিস অবশ্যই রাজনীতির কেন্দ্রবিন্দু। সবার সম্মিলিত জাযগা থাকে। আমি আশা করি এখন যারা বিএনপির নেতৃত্বে আছেন তারা পার্টির একটি ঠিকানা উপহার দেবেন।”

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, “দল হিসেবে বিএনপি ব্যাপক জনপ্রিয়। স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করা হলে সংগঠন আরো গতিশীল হবে।”

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার বলেন, “শহীদুল্লা কায়সার সড়কে দলীয় কার্যালয় গঠনের তৎসময়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বেশ কয়েকবার জায়গার মালিকানা পরিবর্তন হওয়ার একপর্যায়ে ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীর সহায়তায় কার্যালয়টি ভেঙ্গে ফেলা হয়। পরবর্তীতে দল ক্ষমতায় না থাকায় বিভিন্ন অস্থায়ী কার্যালয়ে দলীয় কার্যক্রম চালানো হয়।”

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, “আমাদের একটা পার্টি অফিস ইসলামপুর রোডে রয়েছে। অফিসের আকার কিছুটা ছোট। তবে সাম্প্রতিক সময়ে নতুন অফিস নেয়ার জন্য আমাদের দ্রুত চেষ্টা রয়েছে। ইতিমধ্যে অফিসও খোঁজা হচ্ছে।”

এ প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, “দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এলেও মূলত ক্ষমতায় রয়েছেন মন্ত্রী-এমপিরা। দলীয় কার্যালয় গড়ার দায়িত্বও তাদের। আমরা যারা দায়িত্বে আছি তারা দল চালাতেও হিমশিম খেতে হয়।”

আরও

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

২০২৬-০৯-০১ ১৬:১৪

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সারা দেশ

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ম...

২০২৬-০৯-০১ ১৬:১৩

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।...

২০২৬-০৯-০১ ১৬:০৮

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সারা দেশ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য আত্মসমর্পন করেছে।আত্মসমর্পনকারীদের মধ্যে রয়েছেন বড় জাহাঙ্গীর বাহিনী...

২০২৬-০৯-০১ ১৪:২৮

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারা দেশ

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।...

২০২৬-০৯-০১ ১৪:২৬

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্...

২০২৬-০৯-০১ ১৪:১৭