শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের শাহীন আলমের ছেলে রুবেল মিয়া(২৮) ও মহিমাগঞ্জ ইউনিয়নের পাঁচগাছি গ্রামের নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৭)।

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকালের দিকে মহাসড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনায় সাড়ে ছুটে যায়। এ সময় মোটরসাইকেলসহ দুই আরোহীকে মহাসড়কের দুই পাশে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং স্বজনদের খবর দেন। 
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরাত চিকিৎসা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালের দিকে দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়। পরে পরিবারের লোকজন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২