রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

'ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি' এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা বাজারে রুহিতা সিসিআরসির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস, রুহিতা সিসিআরসির সভাপতি বাদল খান, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, প্রভুদন হালদার প্রমুখ।

পরে দুর্যোগ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

 

আরও

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

সারা দেশ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

অবরোধের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘ...

২০২৬-১০-২২ ১৫:৪০

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭