বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাকেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ধারণা করছে পুলিশ।
 

নিহত নাসির উদ্দীন (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

অন্যদিকে, মঙ্গলবার ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলাম বুদোর ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের কাছে যান শফিকুল ইসলাম বরু। এক পর্যায়ে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করা বা মোটরটি খোলার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

স্থানীয়দের একটি অংশের ধারণা, বৈদ্যুতিক মোটরটি চুরির উদ্দেশ্যে তিনি সেখানে গিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা টিউবওয়েলের মোটরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র

সারা দেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হ...

২০২৬-০৯-০২ ০৯:৪৯

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ক...

২০২৬-০৯-০২ ০৯:০৫

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

সারা দেশ

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় দুই শিশুসন্তানসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তিনি আত...

২০২৬-০৯-০২ ০৮:২৮

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

সারা দেশ

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উ...

২০২৬-০৯-০২ ০৪:০৮

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক  পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরে...

২০২৬-০৯-০১ ২৩:২৬