বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির

মহেশপুরকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির

ঝিনাইদহের মহেশপুর থানাকে মাদক, অপরাধ ও মোবাইল জুয়ামুক্ত করার ঘোষণা দিয়েছেন সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে বিস্তৃত মোবাইল জুয়া প্রতিরোধ এবং যেকোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা দমনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় নবাগত ওসি আজাদুর রহমান বলেন, “মহেশপুর উপজেলাকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

তিনি আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযানে কোনো ধরনের আপস করা হবে না। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

অপরাধ দমনে পুলিশকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ওসি আজাদুর রহমান। একই সঙ্গে সামাজিক অপরাধ ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর হক, সহ-সভাপতি জামসেদ আলম বকুল ও জাকির হোসেন, জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল রানা, রবিউল ইসলাম, সেলিম রেজা, প্রচার সম্পাদক মশিয়ার রহমান টিংকু, শেখ এনামুল হক দুলু, রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রাজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ক...

২০২৬-০৯-০২ ০৯:০৫

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

সারা দেশ

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় দুই শিশুসন্তানসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তিনি আত...

২০২৬-০৯-০২ ০৮:২৮

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

সারা দেশ

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উ...

২০২৬-০৯-০২ ০৪:০৮

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক  পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরে...

২০২৬-০৯-০১ ২৩:২৬

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

সারা দেশ

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

রাজবাড়ীর পাংশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারাম...

২০২৬-০৯-০১ ২৩:২৪