সারা দেশ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২০২৬-০৮-২৩ ১৮:২৩
লেখক
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২০২৬-০৮-২৩ ১৮:২৩
সারা দেশ
ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীকে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি বলেছেন, কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে।
২০২৬-০৮-২৩ ১৮:২২
সারা দেশ
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৮-২০ ২২:৪০
সারা দেশ
আমন মৌসুমে চাষাবাদের জন্য সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা ব্রহ্মপুর গ্রাম থেকে দামুকদিয়া গ্রাম পর্যন্ত এ এ অভিযান চালায় স্থানীয় কৃষক।
২০২৬-০৮-১৯ ১৪:৪৯
সারা দেশ
মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের প্রায় দেড় শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা।
২০২৬-০৮-১৯ ১৪:৪৮
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন ( ৫৮ বিজিবির) অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
২০২৬-০৮-১৫ ২০:৫৪
সারা দেশ
৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তানজীল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।
২০২৬-০৮-১১ ১৬:১৫
সারা দেশ
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার কৃষকদের সঙ্গে কৃষি ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝিনাইদহ মুখ্য অঞ্চলের আয়োজনে এবং বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সহযোগিতায় শনিবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের কৃষিঋণ, উৎপাদন, বাজারজাতকরণসহ কৃষিখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
২০২৬-০৮-০৮ ১৯:৩২
সারা দেশ
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
২০২৬-০৮-০৫ ১৭:২৩
সারা দেশ
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
২০২৬-০৮-০৩ ২০:০৯
সারা দেশ
খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই, পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।”
২০২৬-০৮-০৩ ২০:০৮
সারা দেশ
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ১০২টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা,গাঁজা,ফেনসিডিল এবং ভাং গাছ।
২০২৬-০৮-০২ ১৮:৩৪
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনের কালীগঞ্জ উপজেলার ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জায় এসব চেক প্রদান করা হয়।
২০২৬-০৭-৩০ ১৯:২১
রাজনীতি
এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
২০২৬-০৭-৩০ ১৮:১৭
সারা দেশ
জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন,মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন।
২০২৬-০৭-২৯ ১৭:২৮
সারা দেশ
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২০২৬-০৭-২৭ ১৯:০৫
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক পথ বন্ধ করে খাস জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছ। দির্ঘ বছর ধরে ওই জমির উপর দিয়ে থাকা পথ ব্যবহার করে স্থানীয় কৃষক ও সাধারন মানুষ যাতায়াত করে থাকেন বলেও অভিযোগ করা হয়েছে। জমির উপর দোকানঘর নিশর্মাণের ফলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। অভিযুক্ত চেয়ারম্যান মোঃ জামিরুল হক মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসি।
২০২৬-০৭-২২ ১৫:৪৯
সারা দেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহাসড়কে ট্রাক চাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।
২০২৬-০৭-২২ ১৫:৪৩
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
২০২৬-০৭-১৮ ১৯:৪০
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বিকাল ৪:৩০ মিনিটে কালীগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৬-০৭-১৮ ১৯:৩৮
সারা দেশ
ঝিনাইদহে সালিশের নামে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সালিশে রাজি না হওয়ায় ও ভিকটিমের পরিবারের পক্ষে কথা বলার কারণে যুবদল নেতাকে কৌশলে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন সনাতনী সম্প্রদায়ের কয়েকজন। ওই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী সনাতনী সম্প্রদায়ের ব্যানারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
২০২৬-০৭-১৩ ১৮:০৮
সারা দেশ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি প্রণোদনার সরকারি সার ও ধানবীজ কৃষকদের কাছে পৌঁছানোর আগেই স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত বাড়িতে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকেই তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সরকারি সার ও ধানবীজ বিতরণ করেন। তবে সরকারি কৃষি উপকরণ ব্যক্তিগত বাড়িতে কেন সংরক্ষণ করা হয়েছিল, তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠেছে।
২০২৬-০৭-০৮ ১৪:২৭
সারা দেশ
যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি অতিরিক্ত পানি। তার শরীরের মোট ওজন প্রায় ১৫ কেজি হলেও এর মধ্যে প্রায় ১২ কেজিই মাথার ওজন। জন্মগতভাবে ‘হাইড্রোসেফালাস’ বা মাথায় অতিরিক্ত পানি জমার জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটছে শিশুটির।
২০২৬-০৭-০৭ ২০:৩৮
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কালো রঙের কুকুরের কামড়ে নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দিয়েছেন।
২০২৬-০৭-০৭ ২০:৩১
সারা দেশ
ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক মণ্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে|
২০২৬-০৭-০৭ ২০:২৮
সারা দেশ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৬-৩০ ২০:২৯
সারা দেশ
ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৭৮৫টি টিকাকেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।আজ রোববার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০২৬-০৬-২৮ ২০:৪৩
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন খামারি ও কৃষকরা। চুরি ঠেকাতে উপজেলার কয়েকটি গ্রামে গ্রামবাসী রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। গত ১০ দিনে উপজেলার তিনটি গ্রাম থেকে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন এলাকায় মূল্যবান মালামাল চুরির ঘটনাও বেড়েছে। এ অবস্থায় পুলিশের নিয়মিত টহলের অভাবের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
২০২৬-০৬-২৮ ২০:৪০
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে আল-আকসা ইসলামিক একাডেমির প্রথম সেমিস্টার পরীক্ষা-২০২৬ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৬-২০ ১৯:৫৬
সারা দেশ
ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে|শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি|
২০২৬-০৬-২০ ১৮:৩২
সারা দেশ
গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।শনিবার (২০জুন) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।
২০২৬-০৬-২০ ১৮:৩০
আইন-আদালত
ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে| মামলার একমাত্র আসামি আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের একদিন পর বুধবার (১৭ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়|
২০২৬-০৬-১৭ ১৭:৩৯
সারা দেশ
টেকসই উন্নয়ন, শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সুশাসনের কোনো বিকল্প নেই| দুর্নীতি প্রতিরোধে এবং জবাবদিহিতামূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য| এ লক্ষ্যকে সামনে রেখে ঝিনাইদহে ‘‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
২০২৬-০৬-১৭ ১৬:৫২
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে এক সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার পর শনিবার গভীর রাতে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
২০২৬-০৬-১৫ ১৮:৫২
সারা দেশ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
২০২৬-০৬-১৩ ২০:৪৯
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৬-১৩ ২০:৪৮
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-– শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৫টি মটরসাইকেল উদ্ধারসহ
২০২৬-০৬-১৩ ১৮:৫৩
সারা দেশ
ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। সেই দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা ঝিনাইদহবাসী ব্যানারের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
২০২৬-০৬-১০ ১৫:৩৮
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধা| অভিযোগে তিনি মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন|
২০২৬-০৬-১০ ১৫:৩৬
সারা দেশ
আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পবহাটি এলাকার ‘বলফিল্ড’ মাঠে অগ্রদূত যুব সংঘের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।বিশ্বকাপের আগাম উন্মাদনায় মুখরিত এ ম্যাচে ব্রাজিল সমর্থিত দল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থিত দলকে পরাজিত করে ট্রফি জয়ের গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন দুই দলের বিপুলসংখ্যক সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
২০২৬-০৬-০৯ ২১:৫৬
সারা দেশ
নিষিদ্ধ ছাত্রলীগ ঝিনাইদহ শহরে জটিকা মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।
২০২৬-০৬-০৯ ২১:২৮
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে| মঙ্গলবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে|নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে| এ ঘটনায় অভিযুক্ত ভাতিজার নাম এরশাদ আলী বলে জানা গেছে|
২০২৬-০৬-০৯ ১৮:৫৭
সারা দেশ
দির্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে| খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ৩ টায় রেল চলাচল শুরু হয়| এর আগে রোববার সকাল ৫ টায় ঝিনাইদহের সাফদারপুর ষ্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন ষ্টেশনের প্রবেশের আগে পয়েন্ট এলাকা অতিক্রমের সময় তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়| এতে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়|
২০২৬-০৬-০৭ ১৮:১৯
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা পিচ রোডে কাদামাটির কারণে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। একটি বেসরকারি পুকুর ভরাটের কাজে ব্যবহৃত মাটি বহনকারী ড্রাম ট্রাক থেকে সড়কে ছড়িয়ে পড়া মাটি সাম্প্রতিক বৃষ্টিতে পিচ্ছিল কাদায় পরিণত হয়ে রাস্তাটিকে কার্যত মরণফাঁদে রূপ দিয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক দিনে নারী ও শিশুসহ অন্তত ৫০ থেকে ৬০ জন পথচারী ও যানবাহনের আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন।
২০২৬-০৬-০৬ ২১:০৫
সারা দেশ
১| পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে২| এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করে মামলাদেওয়া হয়েছে সেইম আ’লীগের মত
২০২৬-০৫-২৫ ২০:১৮
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে দিনে দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাবেদ আলী নামে. এক বিকাশপ্রতিনিধি। তবে, এ সময়ে সড়কে চলাচলকারী এক কভার ভ্যান চালকের তাতক্ষণিক সাহসিকতা ও স্থানীয়দেরসহযোগিতায় রক্ষা পায় বিকাশ কোম্পানির তিন লাখাধিক টাকা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত ফেলে যাওয়ামোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে দুটি নাম্বার প্লেট পাওয়া যায় (ঝিনাইদহ -ল ১৩-৫৫২৮ ও গোপালগঞ্জ -ল - ১১-৩২১১)। রোববার দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া প্রিন্স ফিলিংস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
২০২৬-০৫-২৪ ২২:২২
সারা দেশ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
২০২৬-০৫-২৪ ২০:৩২
সারা দেশ
ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার ৫ নং এলাঙ্গী ইউনিয়নে ১ কোটি ৩১ লাখ ২ হাজার টাকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে পরিষদের সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম।
২০২৬-০৫-২৩ ১৯:৫৮
সারা দেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে| বুধবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
২০২৬-০৫-২০ ১৯:৪৭
সারা দেশ
শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২০২৬-০৫-২০ ১৫:১৩
সারা দেশ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান তৈরীতে চেক বিতরণ করা হয়েছে।
২০২৬-০৫-২০ ১৪:২৭
সারা দেশ
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় আসাদুল ইসলাম (৪৫) নামে এক ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক ও তিন নারী আহত হয়েছেন। সোমবার (১৮ মে) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার কয়েকটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৮ ২১:৪১
সারা দেশ
ঝিনাইদহে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) জেলা শাখার উদ্যোগে “প্রতিবেদন লেখা” বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার ঝিনাইদহ এইড ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে ১৬ থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত।
২০২৬-০৫-১৭ ২০:৩৪
সারা দেশ
বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা শহরের পায়রা চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।
২০২৬-০৫-১১ ২০:০৬
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণ অভিযোগের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ| শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে| এর আগে একইদিন বেলা ১১টার দিকে মহেশপুর থানায় এসে মামলাটি করেন তানিয়া খাতুন নামের এক গৃহবধূ| তানিয়া খাতুন নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন| অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলা এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন|
২০২৬-০৫-০৯ ২২:৪৯
সারা দেশ
একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প। তবে সেই পুরোনো ধারণা বদলাতে শুরু করেছে। ঝিনাইদহে এবার শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী। চাকরির সুসংবাদ পেয়ে কেউ ফোনে মায়ের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার বাবাকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেছেন।ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাত হাসান চাকরি পাওয়ার খবর শুনেই ফোন করেন তার মাকে। ফোনের ওপাশে থাকা মা রওশনআরা ছেলের কণ্ঠ শুনে কান্নায় ভেঙে পড়েন। রিফাতের বাবা একজন ট্রাকচালক এবং মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। সাধারণ পরিবারে বেড়ে ওঠা রিফাতের কাছে পুলিশের চাকরি পাওয়াটা যেন স্বপ্নপূরণের এক অনন্য মুহূর্ত।
২০২৬-০৫-০৯ ২২:৪৫
সারা দেশ
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
২০২৬-০৪-২৮ ১২:৫৩
সারা দেশ
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সংযোগ সড়কের একটি প্রায় ৪৫ বছর পুরনো সেতু ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পরিবহন সংশ্লিষ্টরা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন হাজারো মানুষ।
২০২৬-০৪-২৬ ২০:২৬
সারা দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৪-১২ ২১:১৮
সারা দেশ
ঝিনাইদহের শৈলকুপায় আনোয়ার মণ্ডল নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামের আওধা বাজারে এ ঘটনা ঘটে।
২০২৬-০৪-০৮ ১৪:২৭
সারা দেশ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০২৬-০৪-০৭ ২১:২৮