বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল কাজী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে।

আরও

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

সারা দেশ

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক ট্রলি চালক নিহত...

২০২৬-০৮-২৬ ১৫:০৮

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

সারা দেশ

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

একটি খনি প্রকল্পকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই প্রতিবাদ একপর্যায়ে রূপ নেয় গণআন্দোলনে। আর ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর...

২০২৬-০৮-২৬ ১৪:৩৬

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সারা দেশ

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার...

২০২৬-০৮-২৬ ১৪:৩৫

বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফ এর অ'স্ত্র ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

সারা দেশ

বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফ এর অ'স্ত্র ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়...

২০২৬-০৮-২৬ ১৪:৩০

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

সারা দেশ

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে বহুল আলোচিত জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিক...

২০২৬-০৮-২৬ ১৪:৩০