শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। সেই দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা ঝিনাইদহবাসী ব্যানারের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান। তারা বলেন, ঝিনাইদহের ৬টি উপজেলা—সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর মানুষ এখনও উন্নত চিকিৎসাসেবার জন্য খুলনা, যশোর, রাজশাহী কিংবা ঢাকামুখী হতে বাধ্য হন। একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সবুর, প্রকৌশলী আবুল বাশার,এম এ কবির,শাহিনুর রহমান লিটন,ফখরুদ্দিন মুন্না,সাব্বির হোসেন জুয়েল, শারমিন সুলতানাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঝিনাইদহ সদর জেলা প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত স্থান। জেলার সব উপজেলা থেকে সদর শহরে যাতায়াত সহজ হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তিও কম হবে।

বক্তারা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝিনাইদহের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, জেলার মানুষের বহুদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন এবং ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল কোনো এলাকার জন্য নয়, এটি পুরো জেলার মানুষের জন্য। তাই জেলার ৬ উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঝিনাইদহ সদরেই দ্রুত মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দিতে হবে। শেষে মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

আরও

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সারা দেশ

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পটুয়াখালীতে শুরু হয়েছে আকর্ষণীয় পাঁচ দিনব্যা...

২০২৬-১০-০৯ ১৮:৪৩