শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সদরের ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে গভীর রাতে তাজমিনের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পিতা মাতাসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারসহ কুমিল্লা শহরে বসবাস করতো তাজমিন। সেখানে স্থানীয় ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় সুমন নামে সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়াতে অবস্থিত তাজমিনের গ্রামে বাড়িতে দেখা যায় শোকে স্তব্ধ তার পিতা মাতাসহ নিকট স্বজনেরা। স্থানীয় সাংবাদিকেরা স্বজনদের ছবি তুলতে গেলে তাজমিনের মা কেয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলতে শুরু করেন- ‘কি হবে এসব ছবি তুলে! আমার কলিজার পাখিটা যখন চলে গেছে; এখন আর কিছু বলবো না। আহাজারি করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পাখির সাথে সবশেষ গত বৃহস্পতিবার বিকাল।  তখন সে বলে আমি আমার বান্ধুরির সাথে রয়েছি।  আমার বান্ধুরির বাড়িতে আসি নিয়ে যাও। তখন আমি তাকে প্রশ্ন করি , তোর সেই বান্ধুবির নাম কি? বাবা মায়ের নাম কি? তখনও সে কিছু বলেনি। তাজমিনের মা ওর বান্ধবির দিকে অভিযোগের তীর ছোঁড়েন। দাবি করেন, তাকেই ধরলেই এই হত্যার রহস্য উদঘাটন হবে। প্রশ্ন তোলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়েও।

তাজমীনের বাবা আবদুল আলীম কুমিল্লা শহরে একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করে। একমাত্র সন্তানকে এভাবে হারিয়ে বাকরুদ্ধ তিনি। তিনি বলেন, ‘৪ তারিখ বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয় মেয়ে। এর মধ্যে বিভিন্ন সময় তার ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় আছে বলে জানায়। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে দুইটার দিকে সে মেসেজ (খুদে বার্তা) এবং ‘লাইভ লোকেশন’ (ওই সময় মেয়েটির অবস্থান যেখানে ছিল) পাঠায়। মেসেজে তাকে এসে নিয়ে যেতে বলে। তিনি বলেন, ‘তখন আমি ঘুমে ছিলাম। পরে সকালে মেসেজ দেখি। তারপর লাইভ লোকেশনে এসে মেয়ের মরদেহ উদ্ধার হচ্ছে দেখতে পাই। তিনি বলেন, এখন বিরুদ্ধে অভিযোগ দিতে চায় না। আমার মেয়ের সঙ্গে কী হয়েছে, কারা তাকে হত্যা করেছে, পুরো ঘটনা জানতে চাই। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার দাবি জানাই।’
স্থানীয়রা জানান, তাজমীনের আর কোন ভাই বোন নেই। সে খুব মেধাবি ছিলো। বিভিন্ন ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে আসতো। জেদি স্বভাবের প্রকৃতি ছিলো। এই হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর ওই কিশোরী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। কুমিল্লা থেকে কক্সবাজারে যায় সে। বুধবার দুপুরের পর কক্সবাজার থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে বলে পুলিশ জানায়। পদুয়ার বাজারে নামার পর ওই কিশোরী কীভাবে লালমাইয়ের ওই স্থানে গেল, তা তদন্ত করা হচ্ছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। তিনি বলেন, ‘নূরজাহান হোটেল থেকে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাটির বিষয়েও তদন্ত চলছে। আমরা অটোরিকশা ধরে তদন্ত এগোচ্ছি।’

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, ‘কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থল ধান ক্ষেত জুড়ে তাণ্ডবের চিহ্ন পাওয়া গেছে। কিশোরীকে হত্যার স্থানটিতে অন্তত ৪ থেকে ৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ি এবং ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। দেখেই বুঝা গেছে তাজমিন জীবন বাঁচাতে হত্যাকারীদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ইতোমধ্যে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে সিএনজিচালক সুমনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।’
 

আরও

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে ক...

২০২৬-১০-০৯ ১৮:৪১

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

সারা দেশ

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। আবহাওয়া পরি...

২০২৬-১০-০৯ ১৮:৩৬

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

সারা দেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে টার্নিং পয়েন্টে পৌঁছে দিয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যব...

২০২৬-১০-০৯ ১৭:৪৭

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্ট...

২০২৬-১০-০৯ ১৭:৪৩

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

সারা দেশ

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অনলাই...

২০২৬-১০-০৯ ১৭:৩০