শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে তুলতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এ ধরনের আয়োজন মিলনমেলায় পরিণত হয়, যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।