শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পটুয়াখালীতে শুরু হয়েছে আকর্ষণীয় পাঁচ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। মেলা আয়োজনে সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহরের ঝাউতলা মাঠে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল, পটুয়াখালী পাবলিক লাইব্রেরীর সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইদুর রহমান, ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. সোহেল সরকার এবং বিক্রয় ও বিপণন কর্মী মো. আরিফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ৯ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও মেলায় আগামী সোমবার (১২ অক্টোবর) চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে চিত্রাঙ্কনের সময় দেওয়া হয়েছে বিকাল ৪টা থেকে ৫টা এবং আবৃত্তির সময় দেওয়া হয়েছে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক, খ, গ ও ঘ’ গ্রুপে ভাগ করা হয়েছে। এতে শিশু থেকে ১ম শ্রেণির জন্য যেমন খুশি, ২য় থেকে ৪র্থ শ্রেণির গ্রামের দৃশ্য, ৫ম থেকে ৮ম শ্রেণির শরৎকাল ও ৯ম থেকে উন্মুক্ত করে তাদের জন্য পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য চিত্রাঙ্কন নির্বাচন করা হয়েছে। এরমধ্যে প্রতি গ্রুপ থেকে ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।আবৃত্তি প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। এরমধ্যে ‘ক’ গ্রুপে শিশু শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি, ‘খ’ গ্রুপে ৫ম থেকে ৭ম শ্রেণি ও ‘গ’ গ্রুপে ৮ম থেকে উন্মুক্ত করা হয়েছে। এদের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে ১জন করে মোট ৩জনকে পুরস্কার প্রদান করা হবে।

বইপ্রেমী ও স্থানীয় এলাকাবাসীর জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করতে এবং মেলাটিকে প্রাণবন্ত করে তুলতে যথাসময়ে উপস্থিত থেকে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪