শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সড়কে এক চালকের সাহসিকতায় রক্ষা পেল বিকাশ প্রতিনিধির টাকা,ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ

সড়কে এক চালকের সাহসিকতায় রক্ষা পেল বিকাশ প্রতিনিধির টাকা,ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে দিনে দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাবেদ আলী নামে. এক বিকাশপ্রতিনিধি। তবে, এ সময়ে সড়কে চলাচলকারী এক কভার ভ্যান চালকের তাতক্ষণিক সাহসিকতা ও স্থানীয়দেরসহযোগিতায় রক্ষা পায় বিকাশ কোম্পানির তিন লাখাধিক টাকা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত ফেলে যাওয়ামোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে দুটি নাম্বার প্লেট পাওয়া যায় (ঝিনাইদহ -ল ১৩-৫৫২৮ ও গোপালগঞ্জ -ল - ১১-৩২১১)। রোববার দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া প্রিন্স ফিলিংস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বিকাশ এজেন্টের এর এস আর জাবেদ আলী টাকা নিয়ে মোটরসাইকেলে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে প্রিন্স ফিলিং ষ্টেশনের সন্মুখে পৌছালে দুই ছিনতাইকারি তার মোটরসাইকেল রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা চালায়। 

এরিমধ্যে পেছন দিক থেকে আসা সেতুট্রান্সপোর্ট কভার ভ্যানের চালক সুরুজ শেখ ঘটনাটি দেখে সড়কেই তার গাডি়টি ছিনতাইকারীদের সামনে আড় করে দেয়। এতে ছিনতাইকারীরা তাদের মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত বিকাশ প্রতিনিধিকে উদ্ধার করেহাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও চিকি সার ব্যবস্থা করে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে দুটি 
নাম্বারের নেমপ্লেট পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭