সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দাবিতে বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, মাদকসেবী ও মাদক কারবারিরা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। কোনো রাজনৈতিক নেতা যদি মাদকসেবী বা মাদক কারবারিদের পক্ষে তদবির করেন, তাহলে তাকেও আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বান্দরবানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য মো: নুরুল ইসলাম, চনু মং মারমা, রিটর বিশ্বাস, সরওয়ার জামান, আলমগীর চৌধুরী'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮