সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ তারিখে দ্যা রয়েল, মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), মাগুরা জেলা-এর আয়োজনে এবং এসডিএফ যশোর অঞ্চলের সহযোগিতায় দিনব্যাপী “মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা স্যার। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার মন্ডল (MEL & MIS), আজম খান (অর্থ), মো. আসাদুর রহমান, মো. রবিউল ইসলাম (জীবিকায়ন ও কমিউনিটি ফিন্যান্স), মলয় অধিকারী (AMT Leader), সম্মানিত জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন, সকল জেলা ও ক্লাস্টার পর্যায়ের কর্মকর্তা, ক্লাস্টার ফ্যাসিলিটেটর, DEO, RELI জেলা সোসাইটির সভাপতি এবং বিভিন্ন ক্লাস্টার সোসাইটির সভাপতিবৃন্দ।
 

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন। পরবর্তীতে বিভিন্ন ক্লাস্টার অফিসের নির্বাচিত গ্রাম সমিতিতে পরিচালিত ফিল্ড ভিজিটের অভিজ্ঞতা, প্রাপ্ত তথ্য, চিত্র এবং সার্বিক অগ্রগতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
 

কর্মশালায় RELI প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, বকেয়া ঋণ আদায়, ফেইজ-আউট পরবর্তী গ্রাম সমিতির কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মানিত আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন।
 

মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং মাসিক প্রোগ্রেস বিষয়ে আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার মন্ডল (MEL & MIS)। সঞ্চয় ও ঋণ কার্যক্রম বিষয়ে আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম। এছাড়া সংশ্লিষ্ট কম্পোনেন্টভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন আজম খান, মো. আসাদুর রহমান ও মলয় অধিকারী স্যার।
কর্মশালার সার্বিক উপস্থাপনা ও সেশন পরিচালনা করেন জেলা কর্মকর্তা (MEL & GA) অনুপ কুমার মন্ডল।

দিনব্যাপী এই কর্মশালা ছিল অভিজ্ঞতা বিনিময়, তথ্যভিত্তিক পর্যালোচনা, শিখন, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার প্রত্যয়ে কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮