শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিনা টাকায় পুলিশের চাকরি,কান্নায় ভেঙে পড়লেন স্বজন ও নিয়োগপ্রাপ্তরা

বিনা টাকায় পুলিশের চাকরি,কান্নায় ভেঙে পড়লেন স্বজন ও নিয়োগপ্রাপ্তরা

একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প। তবে সেই পুরোনো ধারণা বদলাতে শুরু করেছে। ঝিনাইদহে এবার শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী। চাকরির সুসংবাদ পেয়ে কেউ ফোনে মায়ের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার বাবাকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেছেন।ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাত হাসান চাকরি পাওয়ার খবর শুনেই ফোন করেন তার মাকে। ফোনের ওপাশে থাকা মা রওশনআরা ছেলের কণ্ঠ শুনে কান্নায় ভেঙে পড়েন। রিফাতের বাবা একজন ট্রাকচালক এবং মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। সাধারণ পরিবারে বেড়ে ওঠা রিফাতের কাছে পুলিশের চাকরি পাওয়াটা যেন স্বপ্নপূরণের এক অনন্য মুহূর্ত।

শুধু রিফাত নন,চাকরি পাওয়া আরিফিন হাসান আবীর,রিপা খাতুনসহ অন্যদের চোখেও দেখা গেছে আনন্দাশ্রু। নতুন জীবনের শুরুতে স্বপ্নপূরণের অনুভূতি ভাগাভাগি করেন তারা। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই কৃষক,দিনমজুর,ট্রাকচালক কিংবা নিম্ন আয়ের পরিবারের সন্তান। কেউ কেউ আবার পিতৃহীন অবস্থায় সংগ্রাম করে এখানে পৌঁছেছেন।

নিয়োগপ্রাপ্তদের অভিভাবকদের মধ্যেও ছিল আবেগঘন পরিবেশ। সন্তানদের বিনা টাকায় পুলিশের চাকরি পাওয়ায় অনেক অভিভাবককে চোখের পানি ফেলতে দেখা যায়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,ঝিনাইদহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগযোগ্য শূন্যপদ ছিল ৩৩টি। এসব পদের বিপরীতে আবেদন করেন ২ হাজার ৮৭ জন প্রার্থী। শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ২৬৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৪ জন। তাদের মধ্য থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে।

পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন,সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭