সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরীক্ষায় প্রক্সি, দুজনের ১৫ দিনের জেল

পরীক্ষায় প্রক্সি, দুজনের ১৫ দিনের জেল

নওগাঁর পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অপরাধে মূল পরীক্ষার্থী ও প্রক্সি দাতা উভয়কেই আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন মূল পরীক্ষার্থী পোরশা থানার বারিন্দা গ্রামের মো. রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং প্রক্সি পরীক্ষার্থী একই থানার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।

পরীক্ষা কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালীন পোরশা সরকারি কলেজ কেন্দ্রে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানের রোল নম্বরের বিপরীতে পরীক্ষা দিচ্ছিলেন বিপ্লব বর্মন। পরীক্ষা কক্ষে ডিউটিরত শিক্ষক বিপ্লবের আচরণ ও প্রবেশপত্র দেখে বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্রে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে এসে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন এবং প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও পরীক্ষা কেন্দ্রে ডেকে এনে আটক করা হয়। একই সাথে তাদের দুজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ১৩(৩-ক) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৯৬ ও ৯৭-এর মাধ্যমে আটককৃত উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে ১ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পাবলিক পরীক্ষায় জালিয়াতি রোধে প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত দুই আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭