রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থা। সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আল-ফোরকান মডেল স্কুল মাঠে দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। ‘পরিবেশ দূষণকারী পরিত্যক্ত পণ্যের বিনিময়ে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান (আপেল)।

সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি ফয়সাল আহমেদ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ কমাতে বৃক্ষরোপণের পাশাপাশি বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পরিত্যক্ত প্লাস্টিকসহ পরিবেশ দূষণকারী বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মতো উদ্যোগ মানুষকে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে এবং পরিবেশ সুরক্ষায় সচেতন হতে উৎসাহিত করবে।

তাঁরা এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭