সারা দেশ
সোনারগাঁয়ে মেঘনার চরে কাশফুলের শুভ্রতা
নদীর পাড়জুড়ে বাতাসে দুলছে কাশফুল। দূর থেকে তাকালে মনে হয়, মেঘনার চরে যেন সাদা চাদর বিছিয়ে রাখা হয়েছে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা আর হালকা বাতাসে দুলতে থাকা কাশফুলের সারি জানান দিচ্ছে শরতের আগমনী বার্তা। ঋতুর পালাবদলে প্রকৃতির এই অপরূপ রূপ এখন দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
২০২৬-১০-১১ ১৬:২০