শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরে ফুটবল খেলা নিয়ে একজন নিহত

মহেশপুরে ফুটবল খেলা নিয়ে একজন নিহত

ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ভাগ্নিজামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউলের ছেলে ও তার আত্মীয় লুৎফরের ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে লুৎফর রবিউলের ছেলেকে মারধরের উদ্দেশ্যে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন।
 

এ সময় রবিউল ইসলাম সামনে এসে বাধা দিলে লুৎফর তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

ঘটনার পর অভিযুক্ত লুৎফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

আরও

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মীরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেল...

২০২৬-০৯-০৫ ১৭:৫১

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

সারা দেশ

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

একজন বল হাতে আগুন ঝরিয়েছেন। সাত ম্যাচে শিকার করেছেন ২৩ উইকেট। আরেকজন দীর্ঘ বিরতির পর ফিরে ব্যাট হাতে দেখিয়েছেন নিজের সাম...

২০২৬-০৯-০৫ ১৭:৩০

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

সারা দেশ

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

ময়মনসিংহে মাসকান্দা উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ১০-১২ জন সন্...

২০২৬-০৯-০৫ ১৭:১০

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

সারা দেশ

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে ভয়াবহ ভূমিধস ও হিমবাহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্ব...

২০২৬-০৯-০৫ ১৬:০১

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

সারা দেশ

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী এলাকায় আট বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক দো...

২০২৬-০৯-০৫ ১৫:৫৬