শুক্রবার ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বাইপাস মোড় সংলগ্ন সমিতির অফিসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্র নিশ্চিত করেছে। অভিযোগ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, স্থানীয় সিদ্দিক মিয়ার নেতৃত্বে রফিক ও সুন্দরী লিটনসহ প্রায় ১০/১২ জনের একটি গ্রুপ কার্যালয়ে প্রবেশ করে। সন্ত্রাসীরা কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের গালাগাল ও হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সমিতির ম্যানেজার মোঃ শাওন আহম্মেদ (৩০) ও নারী স্টাফ শামীমাকে (২২) বেদড়ক মারধর করে। পরে ক্যাশ বাক্সে থাকা সমিতির ৮ লাখ টাকা এবং ৭০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া কার্যালয়ের ফাইল, আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। যা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রমান পাওয়া যাবে। আহতদের পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।