শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মীরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ওই বাড়ির বাসিন্দা দুলাল কান্তি নাথ জানান, সন্ধ্যার পর হঠাৎ বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিলনা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, রাত সাড়ে ৮টার দিকে তাঁদের ঘরে আগুন লাগে। তখন ঘরে কেউ ছিলেন না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার ঘটনা দেখে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আরো নিয়ন্ত্রণের চেষ্টা করি। রাস্তা ভাঙ্গা, সরু রাস্তা, এবং ডিস লাইন থাকায় ঘটনা স্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। এ সময় ৩টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে  যায়। ওই বাড়িতে ১০ থেকে ১৫টি বসত ঘর ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট  আগুনে সূত্রপাত ঘটতে পারে।

 

আরও

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

সারা দেশ

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

একজন বল হাতে আগুন ঝরিয়েছেন। সাত ম্যাচে শিকার করেছেন ২৩ উইকেট। আরেকজন দীর্ঘ বিরতির পর ফিরে ব্যাট হাতে দেখিয়েছেন নিজের সাম...

২০২৬-০৯-০৫ ১৭:৩০

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

সারা দেশ

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

ময়মনসিংহে মাসকান্দা উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ১০-১২ জন সন্...

২০২৬-০৯-০৫ ১৭:১০

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

সারা দেশ

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে ভয়াবহ ভূমিধস ও হিমবাহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্ব...

২০২৬-০৯-০৫ ১৬:০১

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

সারা দেশ

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী এলাকায় আট বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক দো...

২০২৬-০৯-০৫ ১৫:৫৬

জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারা দেশ

জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ...

২০২৬-০৯-০৫ ১৫:৫২

৬ দফা না মানলে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সারা দেশ

৬ দফা না মানলে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “স...

২০২৬-০৯-০৫ ১৫:৫০