শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে তাঁর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে বাংলাদেশের যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, চাহিদা আছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে।
আলাপকালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।