শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারীদের কোনো কাজই ছোট নয়, সুলতানা আহমেদ

নারীদের কোনো কাজই ছোট নয়, সুলতানা আহমেদ

ঢাকার ধামরাইকে পরিকল্পিত ও মডেল টাউন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

তিনি বলেছেন, নারীরা ঘর সামলানোর পাশাপাশি রাস্তার কাজ, মাটি ভরাটসহ বিভিন্ন কাজ করতে পারেন। এতে লজ্জা পাওয়ার কিছু নেই; বরং এটি গর্বের বিষয়।

শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

সুলতানা আহমেদ বলেন, ‘নারীদের উন্নয়নের জন্য আমি প্রথম রাস্তার কাজ দিয়েছি। তাঁদের বলেছি, তোমরা মাটি ভরাটের কাজ করো, ইটের কাজ করো। কোনো কাজই ছোট নয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, কোনো কাজ ছোট নয়।’

নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহিলারা রান্না করবেন, ঘর সামলাবেন, সন্তান সামলাবেন, আবার মাটি কাটার কাজও করবেন—অসুবিধা কী আছে? এখানে কোনো লজ্জা-শরমের ব্যাপার নেই। আমি মনে করি, এটা আমাদের গর্বের বিষয়।’

ধামরাইয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ধামরাইকে আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর ভাষায়, আগামী দিনে ধামরাইকে একটি মডেল টাউন হিসেবে তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে বিএনপির রাজনীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি বলেন, জাতীয়তাবাদী দল ঐক্যের দল এবং জনগণের পক্ষে কাজ করতে দলীয় নেতৃত্ব নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সুলতানা আহমেদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নারী বান্ধব প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড দিয়ে সারা বাংলাদেশের নারীদের গর্বিত করেছেন।’

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি শিশুদের শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ধামরাইয়ের উন্নয়ন প্রসঙ্গে সুলতানা আহমেদ বলেন, এলাকায় দুইজন সংসদ সদস্য রয়েছেন এবং তাঁরা সমানভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, ইতিমধ্যে ধামরাইয়ে অনেক রাস্তার কাজ হয়েছে। বিভিন্ন বরাদ্দ ও অনুদানও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজে ব্যয় করা হচ্ছে।

দেশের পরিবেশ ও সবুজায়ন নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি বলেন, বাংলাদেশকে সবুজ করতে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে যাবে এবং দেশকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লিপা আক্তার, পৌর মহিলাদলের সুমাইয়াসহ বিএনপি, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।

 

আরও

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালিত

সারা দেশ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম...

২০২৬-০৯-০৫ ১৫:৪৩

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবল...

২০২৬-০৯-০৫ ১৫:৪২

মোংলা বন্দরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সারা দেশ

মোংলা বন্দরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

মোংলা বন্দর কর্তৃপক্ষের শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিকদের...

২০২৬-০৯-০৫ ১৫:৩৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সারা দেশ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার হয়েছ...

২০২৬-০৯-০৫ ১৫:৩৪