মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে ভয়াবহ ভূমিধস ও হিমবাহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিশূলী নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়। নেপালি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

এর আগে শুক্রবার একই টানেল থেকে দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল। ফলে ওই টানেল থেকে এখন পর্যন্ত মোট তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ২৬ আগস্ট হিমালয়ের একটি উপত্যকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ে। এতে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ ঘটনায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীদের ধারণা, নদীর উজানে হিমবাহ ধসের পর অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট টানেলে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯