শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, রাত জেগে পাহারায় গ্রামবাসী

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, রাত জেগে পাহারায় গ্রামবাসী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন খামারি ও কৃষকরা। চুরি ঠেকাতে উপজেলার কয়েকটি গ্রামে গ্রামবাসী রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। গত ১০ দিনে উপজেলার তিনটি গ্রাম থেকে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন এলাকায় মূল্যবান মালামাল চুরির ঘটনাও বেড়েছে। এ অবস্থায় পুলিশের নিয়মিত টহলের অভাবের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ গত ২৬ জুন দিবাগত রাতে উপজেলার আগমুন্দিয়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। একই রাতে পার্শ্ববর্তী বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রাম থেকেও একটি গরু চুরির ঘটনা ঘটে।

এর আগে ২০ জুন ভাদঘারা গ্রামের আব্দুস ছালামের বাড়ি থেকে দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়। ১৫ জুন একই গ্রামের কৃষক নায়েব আলীর চার লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই রাতেই একই গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে একটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িও চুরি হয়।

এর মধ্যে গত ২৫ জুন রাতে ভাদঘারা গ্রামের বাসিন্দারা গরু চোর সন্দেহে তিনজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তবে গরু চুরির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আলামত না পাওয়ায় তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক তিনজনের বাড়ি পাশের বনখিদ্দা গ্রামে। তারা দাবি করেন, রাতে ডাবক্ষেতে যাওয়ার উদ্দেশ্যেই ভাদঘারা এলাকায় এসেছিলেন।

ভাদঘারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, “গরু চুরি ঠেকাতে আমরা গ্রামবাসী পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছি। পাহারা দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু পুলিশের কোনো টহল দলকে কখনো গ্রামে আসতে দেখি না।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “গরু চুরির বিষয়ে কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে লোকমুখে বিষয়টি জানার পর পুলিশ ক্যাম্পগুলোকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গরু চোর সন্দেহে গ্রামবাসীর হাতে আটক তিনজনকে উদ্ধার করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে গরু চুরির কোনো আলামত না পাওয়ায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশি টহলও বৃদ্ধি করা হয়েছে।”

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭