শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা

ঝিনাইদহে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা

টেকসই উন্নয়ন, শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সুশাসনের কোনো বিকল্প নেই| দুর্নীতি প্রতিরোধে এবং জবাবদিহিতামূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য| এ লক্ষ্যকে সামনে রেখে ঝিনাইদহে ‘‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|

বুধবার (১৭জুন) ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের কমিউনিটি হলে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, ঝিনাইদহের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়| সনাক সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান|

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন ইয়েস গ্রুপের আহ্বায়ক ও সনাক সদস্য এম. আব্বাস উদ্দীন আহমেদ| তিনি বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| কর্মশালার মাধ্যমে জেলার ¯ে^চ্ছাসেবী তরুণ সংগঠকদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন ও সুশাসন প্রতিষ্ঠার নানা চ্যালেঞ্জ, উত্তরণের উপায় এবং করণীয় বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে| পাশাপাশি তরুণ সংগঠকদের সমš^য়ে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন|

পরে টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দীন কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন| মূল সেশনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলার প্রায়োগিক উপায়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), তথ্য অধিকার আইন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কাজী শফিকুর রহমান|
কর্মশালায় ‘‘দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ সংগঠকদের করণীয়’’ শীর্ষক দলীয় কাজ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়| সেশনটির সমš^য় করেন ফিরোজ উদ্দীন| এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা এবং উত্তরণে করণীয় বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন|
অনুষ্ঠানের একপর্যায়ে সনাক সদস্য এম. সাইফুল মাবুদ উপস্থিত তরুণদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান| তারা সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন|

সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, তরুণ সমাজকে সচেতন ও জাগ্রত করতে পারলে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব| তিনি সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান|
কর্মশালায় জেলার ২৫টি স্থানীয় সংগঠনের ৫০ জন তরুণ প্রতিনিধি (নারী ১৯ জন ও পুরুষ ৩১ জন) অংশগ্রহণ করেন| প্রতিনিধিরা চারটি দলে বিভক্ত হয়ে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এবং সুপারিশমালা উপস্থাপন করেন| গণমাধ্যমে সংবাদটি প্রেরণ করেন মো. আকিমুল ইসলাম পলাশ|

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭