শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে পাগলা কুকুরের হামলায় আহত ৬

ঝিনাইদহে পাগলা কুকুরের হামলায় আহত ৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কালো রঙের কুকুরের কামড়ে নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নলপাঙ্গা সড়ক হয়ে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে হঠাৎ পথচারী ও স্থানীয়দের ওপর হামলা চালিয়ে একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। পরে একই কুকুর কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় গিয়ে আবারও হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত ব্যবসায়ী আসুম কাজিকে কামড়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, “আমি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কুকুর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। একই সময়ে গ্রামের নারীসহ আরও চারজনকে কামড় দেয়।”

আহত ব্যবসায়ী আসুম কাজি জানান, তাঁর বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। তিনি ব্যবসার কাজে মালামাল কিনতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলেন। এ সময় কুকুরটি তাঁর ওপর হামলা চালিয়ে হাতের একটি আঙুলের অংশ ছিঁড়ে ফেলে। এ ছাড়া তাঁর পরিহিত জামা ও প্যান্টও ছিঁড়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিশির কুমার ছানা বলেন, কুকুরের কামড়ে আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্ধারিত সময়ে ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা দিয়ে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭