বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, ৩৫ যাত্রী উদ্ধার

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, ৩৫ যাত্রী উদ্ধার

খুলনার জেলখানা ঘাট এলাকায় ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার নদীতে ডুবে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার অভিযানে ট্রলারে থাকা ৩৫ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতে জেলখানা ঘাট থেকে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের উদ্দেশে রওনা হয়। একই সময় বিপরীত দিক থেকে খুলনার দিকে আসছিল একটি ফেরি। নদীর মাঝামাঝি স্থানে দুটি যানের মধ্যে সংঘর্ষ ঘটে। ধাক্কা টের পেয়ে ফেরির চালক তাৎক্ষণিকভাবে ফেরি থামিয়ে দেন, তবে ততক্ষণে ধাক্কার আঘাতে ট্রলারটি ডুবে যায় এবং যাত্রীরা নদীতে পড়ে যান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় মাঝিরা বিষয়টি বুঝতে পেরে নিজেদের ট্রলার নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের তৎপরতার কারণে যাত্রীদের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।

রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরাও যোগ দেন। স্থানীয় ডুবুরিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিরাও অভিযানে অংশ নেন।“ তিনি জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি, তবে দুর্ঘটনায় জড়িত ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. মাসুদ সরদার বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। ডুবে যাওয়া ট্রলারে থাকা ৩৫ জন যাত্রীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।“

আরও

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

সারা দেশ

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তা...

২০২৬-০৯-০২ ২২:৫৫

মাগুরায় পাটোখালী বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ, শোকচ সাময়িক বরখাস্ত

সারা দেশ

মাগুরায় পাটোখালী বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ, শোকচ সাময়িক বরখাস্ত

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ড মাসুম বিল্লাহর বিরুদ্ধে ইয়...

২০২৬-০৯-০২ ২২:৫৪

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে -  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়...

২০২৬-০৯-০২ ২২:৫২

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে  ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সারা দেশ

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবীতে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ...

২০২৬-০৯-০২ ২২:৪৮

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ ক...

২০২৬-০৯-০২ ২২:৪৬

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে না...

২০২৬-০৯-০২ ২২:৪৩