বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গভীর রাতে ঘরে চোরের হানা, নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

গভীর রাতে ঘরে চোরের হানা, নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

ঝালকাঠিতে গভীর রাতে একটি ভবনের দুটি ফ্লাটে হানা দিয়েছে অজ্ঞাতনামা এক চোর। এ সময় গৃহকত্রী চোরের উপস্থিতি টের পেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রায় একভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। একই সময় ভবনের তৃতীয় তলায় এক মাদ্রাসাশিক্ষকের বাসায় হানা দিলেও মূল্যবান মালামাল নিতে পারেননি চোর।

মঙ্গলবার রাত ৩টার দিকে জেলার রাজাপুর উপজেলা সদরের আদর্শপাড়া এলাকায় ফকির কাউয়ুম হোসেনের ভবনে এ ঘটনা ঘটে। 
আহত নারী নওরীন (২৪) ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মো. মোসলেম মোল্লার মেয়ে। নওরীন ও তার স্বামী মো. শাহিন হোসেন (২৯) স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে কর্মরত।

পুলিশ ও ভবনের মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় নওরীনের স্বামী নাইট শিফটে কর্মস্থলে যাওয়ায় নওরীন একাই বাসায় ছিলেন। রাতের কোনো একসময় চোর রান্না ঘরের এগজস্ট ফ্যান লাগানোর ফাঁকা জায়গা দিয়ে বাসায় প্রবেশ করে।

চোরের উপস্থিতি টের পেয়ে নওরীন চিৎকার করে চোরকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় চোর ঘরের ভেতর থেকে দরজা আটকে দিয়ে রান্নাঘরে থাকা সবজি কাটার চাকু এনে নওরীনের মুখমণ্ডল, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে নওরিনের গলায় থাকা এক ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রেখে বাসায় থাকা নগদ আরও পাঁচ হাজার টাকা নিয়ে একই পথ দিয়ে পালিয়ে যায়।
 

আহত অবস্থায় নওরীন মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানালে তিনি ৯৯৯-এ ফোন করেন এবং বাড়ির মালিক ও অন্য ভাড়াটিয়াদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নওরীনকে উদ্ধার করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত চোরকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ক...

২০২৬-০৯-০২ ০৯:০৫

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

সারা দেশ

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় দুই শিশুসন্তানসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তিনি আত...

২০২৬-০৯-০২ ০৮:২৮

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

সারা দেশ

কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উ...

২০২৬-০৯-০২ ০৪:০৮

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক  পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

চাচি-দেবরের ছেলের মধ্যে তর্ক পাথরঘাটায় চাচিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরে...

২০২৬-০৯-০১ ২৩:২৬

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

সারা দেশ

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

রাজবাড়ীর পাংশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারাম...

২০২৬-০৯-০১ ২৩:২৪