সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

ইটের স্তূপ আর শহুরে ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজ বেঁচে থাকার বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা। রক্ত দিয়ে দেশকে ভালোবেসে যাওয়া ফেনীর ১২ জন বীর শহীদের স্মরণে রোপণ করা হলো ১২টি জীবনবৃক্ষ। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী এই শহীদদের স্মৃতি অম্লান রাখতে এবং শহরের মানুষকে একটু স্বস্তির ছায়া দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ফেনী পৌর স্বেচ্ছাসেবক দল।

​বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড সংলগ্ন ‘মুক্ত বাজার’ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’র চারপাশে সারি বেঁধে রোপণ করা হয় চারাগুলো। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন রোমেলের পরিচালনায় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার।

​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু ও জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন।

​শহীদের স্মরণে আয়োজিত এই বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়েদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা সুমন, যুগ্ম আহ্বায়ক দাউদুল ইসলাম দাউদ, আজিম শরীফ এবং জেলা যুবদলের সদস্য তৌহিদুল ইসলাম আকাশসহ যুব ও স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের অসংখ্য কর্মী।

​সংগঠনের নেতারা জানান, আন্দোলনের সময় ফেনীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন বীর সন্তান, আর পঙ্গুত্ব ও জখম বরণ করেছেন চার থেকে সাড়ে চার শত'র বেশি মানুষ। সেই আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে যে নতুন আশার ভোর এসেছে, তাকেই যেন প্রতিফলিত করছে এই বাড়ন্ত চারাগাছগুলো।

​ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের এই ভাইদের তাজা রক্তের বিনিময়েই আজকের এই মুক্ত বাতাস। তাদের স্মৃতিকে শুধু ইট-পাথরের বেদিতে বন্দি না রেখে আমরা চাই তা বেঁচে থাকুক সবুজের ছায়ায়। এই গাছগুলো যখন বড় হবে, তা থেকে মানুষ যেমন বিশুদ্ধ অক্সিজেন পাবে, তেমনি তীব্র রোদে খুঁজে পাবে একটু স্বস্তির ছায়া। প্রতিটি সবুজ পাতা প্রতিদিন মানুষকে মনে করিয়ে দেবে আমাদের শহীদদের আত্মত্যাগের গল্প।

​ট্রাংক রোডের ধুলোবালি ও যান্ত্রিক গোলমালের মাঝে বৃক্ষের এই চারাগুলো যেন একেকটি স্মারক। দিনশেষে প্রতিটি চারাগাছ ধীরে ধীরে বেড়ে উঠে জানান দেবে—যারা দেশের জন্য জীবন দেয়, তারা শেষ হয়ে যায় না; বৃক্ষ হয়ে, ছায়া হয়ে, অক্সিজেনের তাজা প্রবাহ হয়ে তারা থেকে যায় নিজের জন্মভূমির রন্ধ্রে রন্ধ্রে।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২