বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ আসর শহরের মিজান ময়দানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহের কফিনে রাষ্ট্রীয় পতাকা অর্পণ করা হয় ও পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আনুষ্ঠানিকতায় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল কফিনকে স্যালুট জানায় ও বিউগলে করুণ সুর বাজিয়ে দেশের প্রতি তাদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রকাশ করা হয়। পরে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রথম জানাজা পূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মরহুমের সহকর্মী আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও মরহুমের ছেলে এডভোকেট মো. আরিফ। সঞ্চালনা করেন ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু।

জানাজায় ইমামতি করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম। জানাজায় বিএনপি, জামায়াত, আ.লীগসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

পরে বাদ মাগরিব শহরের রামপুরে নিজ বাড়ীর সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় স্মৃতিচারণ করেন ফেনী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এরআগে, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮০) মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে...

২০২৬-০৮-১৯ ২২:২১

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

সারা দেশ

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

মায়ের মায়া বা পারিবারিক বন্ধন-সবকিছুকেই যেন আড়াল করে দিয়েছিল সম্পত্তির লোভ। জালিয়াতির আশ্রয় নিয়ে জীবিত শাশুড়িকে কাগজপত্র...

২০২৬-০৮-১৯ ২২:২০

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সারা দেশ

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সাভারের আরাপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৯ ২২:১৭

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৮-১৯ ২২:১৬

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সারা দেশ

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও ন...

২০২৬-০৮-১৯ ২২:১৩