মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শহরের রেল স্টেশন এলাকায় প্রধান অতিথি থেকে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আল ইমরান (দপ্তর), বেলাল হোসেন (মিডিয়া), মাইন পাটোয়ারী, আবুল হোসেন, রিয়াদুল করিম মৃধা, সারাফাত হোসেন জিকু, ইসমাইল হোসেন রতন ও ইসমাইল হোসেন বাবুল, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের সচেতনামূলক কার্যক্রমে লিফলেট বিতরণের নির্দেশনা দেওয়া হয়। পরে লিফলেট বিতরণ করা হয়।