বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে জুলাই শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্টার লাইন স্প্রাউট চ্যাম্পিয়ন

ফেনীতে জুলাই শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্টার লাইন স্প্রাউট চ্যাম্পিয়ন

​​​ফেনীতে ‘জুলাই শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জয় করেছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। ফাইনালে তারা ১-০ গোলে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে।

রোববার (২৬ জুলাই) রাতে শহরের রানীরহাট এলাকার টি-টার্ফ জোনে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র জয়সূচক গোলটি করেন স্টার লাইন স্প্রাউটের খেলোয়াড় রাকিব।

​ওয়ার্ল্ডক্লাস ইউনাইটেড ক্লাবের আয়োজনে ও ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাতের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।

​এর আগে, ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক ও জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খোন্দকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম কায়সার এলিন ও ক্রীড়া সংগঠক ইমন উল হক।

​টুর্নামেন্টের মূল উদ্দেশ্য সম্পর্কে ব্যবস্থাপক ফরহাদ উদ্দিন চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া ও তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন। এর মাধ্যমে যুবসমাজের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯