সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজাপুর কলেজে মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান। 
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, রাজাপুর কলেজের প্রভাষক আবদুল হাইয়ুম জুয়েল, প্রভাষক ইকবাল হোসেন ও আবু নাছের, বীকন কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর হাইস্কুলের শিক্ষক জাকির হোসেন। এসময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর হাইস্কুলের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুরভী ও বাতশিরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রেমা রানী দাস।

অনুষ্ঠানে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। স্বপ্নযাত্রা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তারা আরো বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করলে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

আরও

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

সারা দেশ

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের...

২০২৬-০৮-৩১ ১৯:৪৬

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

সারা দেশ

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে...

২০২৬-০৮-৩১ ১৯:৩১

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

সারা দেশ

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা বাবা ও ছ...

২০২৬-০৮-৩১ ১৯:৩০

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সারা দেশ

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেক...

২০২৬-০৮-৩১ ১৯:০৬

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

সারা দেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় বাসটির আট যাত...

২০২৬-০৮-৩১ ১৮:৪৬