শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ১১০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ১১০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

’সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ এই স্লোগানে ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১১০ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু এম.পি।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী জেলা সমবায় অফিসার মোঃ জহির আব্বাস, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র সহ-সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, সরকার মনোনীত সদস্য শেখ ফরিদ বাহার ও নাছির উদ্দিন খোন্দকার।

কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফ, সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা সমবায় অফিসার নরুল মোস্তফা, ফুলগাজী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মুরাদ হোসেন ও পরশুরাম উপজেলা সমবায় অফিসার নাহিদা নাছরিন।

অনুষ্ঠানে ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী।

সভায় বক্তব্য রাখেন লালপুর পান উৎপাদন কৃষি সমবায় সমিতির সভাপতি নিত্য চন্দ্র দাস, উত্তর রামপুর সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, পূর্ব জগতপুর কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, জয়নারায়নপুর ও রাজাপুর কৃষি সমবায় সমিতির সাধরণ সম্পাদক সলিম উদ্দিন পলাশ ও মাছিমপুর কৃষি সমবায় সমিতির সভাপতি এ. কে. এম সায়মন হক।

অনুষ্ঠানে মরনোত্তর তিনজন সমবায়ীর পরিবারের সদস্যের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সমবায়ীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯