শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আন্ডারওয়ারে ৪৯৪০ ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার

আন্ডারওয়ারে ৪৯৪০ ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার

কাপড়ের ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে মো. জামাল (২৬) নামে এক যুবককে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। বিশেষ কায়দায় শরীরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় তাকে আটক করা হয়। ডিএনসির দাবি, জামালের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে শিবগঞ্জ উপজেলার ভরিয়া-পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এসএস ফুড জোনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাভাঙ্গা থানার হাফিজ নগর গ্রামের মৃত নূরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকের একটি চালান পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভরিয়া-পাকুরতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযানে মহাসড়কের পাশে অবস্থানরত জামালের দেহ তল্লাশি করা হলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

ডিএনসির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে একটি খাঁকি খামে স্কচটেপে মোড়ানো ১৫টি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস এবং অপর একটি খামে ৯টি প্যাকেটে ২০০ পিস করে ১ হাজার ৮০০ পিস ও আরও একটি প্যাকেটে ১৪০ পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা, যার মোট ওজন ৪৯৪ গ্রাম।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বলে দাবি করা একটি Redmi 15C অ্যান্ড্রয়েড ফোন ও একটি Symphony A30 বাটন ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে দাবি করেছে ডিএনসি। সংস্থাটির ভাষ্য, তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ও ২৬(১) ধারায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ডিএনসির পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে মামলাটি করেন।
ডিএনসি জানিয়েছে, এই ইয়াবার চালানের সঙ্গে আরও কারা জড়িত এবং এর উৎস ও গন্তব্য কোথায়—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩