বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নির্জন জঙ্গলে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

নির্জন জঙ্গলে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বগুড়ার ধুনটে মসজিদে যাওয়ার রাস্তার পাশের জঙ্গল থেকে দুই-তিন দিনের এক নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারের পর স্থানীয় এক ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে গেলে তাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন এলাকার নারী-পুরুষ।

স্থানীয়দের ভাষ্য, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। কান্নার উৎস খুঁজতে গিয়ে তিনি জঙ্গলের ভেতর পড়ে থাকা নবজাতক শিশুটিকে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

নবজাতক উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে মিজানুর রহমানের বাড়িতে মানুষের ভিড় জমে যায়। কেউ কৌতূহল নিয়ে, আবার কেউ শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে দেখতে আসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে কে বা কারা শিশুটিকে জঙ্গলে রেখে গেছে কিংবা এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স আনুমানিক দুই থেকে তিন দিন। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদে যাওয়ার পথের পাশের নির্জন জঙ্গল থেকে ভেসে আসা শিশুর কান্না শেষ পর্যন্ত তাকে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। তবে মাত্র কয়েক দিনের এই শিশুটিকে কে রাতের আঁধারে সেখানে রেখে গেল—সেই প্রশ্নের উত্তর এখনো অজানা।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২