বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের রামপালে জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় ক্ষতিগ্রস্তদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ঔষধ ব্যবসায়ী হাফিজুল ইসলাম, আব্দুস সোবহান, হেনা বেগম, মিজান শেখ, সোহেলসহ আরও অনেকে।
মানববন্ধনে ঔষধ ব্যবসায়ী হাফিজুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে সহকারী পুলিশ সুপার রুহুল আমিনের বোনজামাই মিজান শেখের কাছ থেকে সন্ন্যাসী বাজার এলাকায় ১০ শতক জমি বায়না রেজিস্ট্রির মাধ্যমে তিনি ক্রয় করেন। পরে রুহুল আমিন সারদা থেকে প্রশিক্ষণ শেষে বাড়িতে এসে ওই জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করেন তিনি।
 

হাফিজুল ইসলামের দাবি, জমি ছেড়ে না দেওয়ায় তার বিরুদ্ধে রামপাল থানায় মামলা করা হয় এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করা হয়েছে। এছাড়া তার চাচা আব্দুস সোবহান হাওলাদারের ক্রয় করা সম্পত্তি থেকে উচ্ছেদের জন্যও ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 

মানববন্ধনে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন, তার জমিও দখলের চেষ্টা করা হচ্ছে। জমি ছেড়ে না দিলে মামলা ও হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
 

বক্তারা অভিযোগ করেন, শুধু কয়েকজন ব্যক্তি নয়, এলাকার সাধারণ মানুষকেও বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন বলেন,আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন কোর্টে একটি মামলা করেছিল। মামলাটি কোর্টে চলমান। আমাকে কল দিয়েছিল আমি আইনি সহযোগিতা করেছি। এলাকার যে কেউ আমার কাছে সহযোগিতা চাইতে পারে। তবে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্য করতে এ ধরণের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বর্তমানে বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
 

মানববন্ধন থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪